ঢাকা থেকে এমিরেটসের ফ্লাইট শুরু ২১ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২০, ১৬:২৩আপডেট : ১৯ জুন ২০২০, ১৬:২৭

এমিরেটস এয়ার লাইন্সের উড়োজাহাজ ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট চালাবে এয়ারলাইন্সটি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর অনুমোদন পেয়ে ২১ জুন থেকে ফ্লাইট শুরু করবে এমিরেটস।

শুক্রবার (১৯ জুন) বেবিচক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঢাকা থেকে ইউএই'র নাগরিক এবং অন্যান্য দেশের ট্রানজিট যাত্রী পরিবহন করবে এমিরেটস। দুবাই ট্রানজিট হয়ে বাংলাদেশি যাত্রীরা কলম্বো, ইস্তানবুল, অকল্যান্ড, বৈরুত, ব্রাসেলস, হ্যানয় ও হো চি মিন সিটি, বার্সেলোনা, ওয়াশিংটন ডিসি, লন্ডন হিথ্রো, ম্যানচেস্টার, ফ্রাংকফুর্ট, প্যারিস, মাদ্রিদ, আমস্টার্ডাম, কোপেনহেগেন, ডাবলিন, নিউইয়র্ক জেএফকে, টরন্টো, কুয়ালালামপুর, সিঙ্গাপুর এবং হংকংয়ে যেতে পারবেন। যাত্রীরা যেদেশে যাবেন সেদেশের  স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

অনুমতি প্রসঙ্গে বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর বলেন, ‘আগামী ২১ জুন থেকে ঢাকা-দুবাই রুটে সপ্তাহে তিটি ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়েছে এমিরেটস এয়ারলাইন্সকে। বাংলাদেশি এয়ারলাইন্সগুলোও এ রুটে ফ্লাইট পরিচালনা করতে পারবে। তবে এসব ফ্লাইটে কেবল মাত্র ইউএই'র নাগরিক এবং অন্যদেশের ট্রানজিট যাত্রী পরিবহন করবে এমিরেটস। একইভাবে বাংলাদেশি এয়ারলাইন্সগুলোও ঢাকা-দুবাই রুটে কেবল ট্রানজিট যাত্রী পরিবহনের জন্য ফ্লাইট পরিচালনা করতে পারবে।’

বেবিচক সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি শনিবার, সোমবার এবং বৃহষ্পতিবার একটি করে ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস এয়ারলাইন্স। ওই তিন দিন দুবাই থেকে ঢাকার উদ্দেশে আসবে ইকে-৫৮৪ ফ্লাইট এবং ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে যাবে ইকে-৫৮৫ ফ্লাইট।

ছবি: সাজ্জাদ হোসেন চৌধুরী

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম