যশোরে ঢাবি ফোরামের আর্থিক সহযোগিতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২০, ০০:২৮আপডেট : ২০ জুন ২০২০, ০০:৩৮

ফোরামের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অতি দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির দেড়শো জনকে অর্থ উপহার দিয়েছে যশোরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তণ শিক্ষার্থীদের সংগঠন ঢাবি ফোরাম। শুক্রবার (১৯ জুন) যশোর সরকারি এমএম কলেজ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ফোরামের পক্ষ থেকে এসব অর্থ সহায়তা দেওয়া হয়। যশোরের স্থানীয় ও চাকরির সূত্রে যশোরে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের অনুদানের অর্থ দিয়েই এই আয়োজন করা হয়।

জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১৩০ জনের হাতে নগদ এক হাজার টাকা করে তুলে দেওয়া হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাময়িক অসচ্ছল ১০ জন শিক্ষার্থীর প্রত্যেককে দুই হাজার টাকা করে নগদ অর্থ উপহার দেওয়া হয়। পাশাপাশি এক শিক্ষার্থীর ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দশ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়াও কয়েকজন গাড়িচালক ও শিল্পীকেও একইভাবে অর্থ উপহার দেওয়া হয়েছে। নগদ অর্থের পাশাপাশি ঢাবি ফোরামের পক্ষ থেকে এই আয়োজনে প্রত্যেককে মাস্ক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে যশোরের ঢাবি ফোরামের সমন্বয়ক ও যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আকরাম হোসেন, সদস্য সচিব মো. শাহ্জাহান কবীর, সরকারি এমএম কলেজের সহযোগী অধ্যাপক মো. আতিয়ার রহমান, যশোর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. মোফাজ্জেল হোসেন, সোনালী ব্যাংকের রেলগেট শাখার ম্যানেজার মো. মনিরুজ্জামান, জনতা ব্যাংক যশোর শাখার ম্যানেজার মো. শহিদুল ইসলাম ও সিনিয়র কর্মকর্তা মো. আহসান ফারুক, আর্স বাংলাদেশের পরিচালক মো. শামসুল আলম, যশোর সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেনসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

/বিআই/এমএএ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম