হাসপাতাল থেকে পালিয়ে আসা করোনা রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২০, ১৬:১৭আপডেট : ২০ জুন ২০২০, ১৭:২৪

লাশ রাজধানীর আদাবরে হাসপাতাল থেকে পালিয়ে আসা করোনা পজিটিভ এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আব্দুল মান্নান খন্দকার (৪১)। পুলিশ ধারণা করছে, গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। 

শনিবার (২০ জুন) সকালে আদাবর ১৭/১৮ হোসেন হাউজিংয়ের সেনসেশন অ্যাপার্টমেন্টের পাশে কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, ভোররাতে ৩টার দিকে তিনি আত্মহত্যা করেছেন। 

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন জানান, আবদুল মান্নান করোনায় আক্রান্ত হয়ে ১৫ জুন মুগদা হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে গতকাল শুক্রবার (১৯ জুন) রাতে পালিয়ে এসেছেন। এরপর সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তার স্ত্রী ও এক ছেলে করোনায় আক্রান্ত। তারা ওই বাসাতে আইসোলেশনে আছেন।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এসআই আব্দুল মোমিন।

আব্দুল মান্নানের শ্যালক মুসা আজাদি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুলাভাইয়ের করোনা শনাক্ত হওয়ার পর গত ১৫ জুন মুগদা মেডিক্যালে ভর্তি করানো হয়। এর দুইদিন আগে রেজাল্ট পজিটিভ আসে। ১৯ তারিখ রাত সাড়ে ১০টার দিকে উনি মেডিক্যাল থেকে পালিয়ে আসেন। আপার সঙ্গে উনার রাতে কথা হয়েছিল। সাড়ে ১০টার দিকে দুলাভাই আপাকে কল করেন। তিনি বলেন, আমিতো একটু আগে মরে যাইতে লাগছিলাম। প্রচণ্ড কষ্ট হইছে। কী হয়েছিল জানতে চাইলে কল কেটে ফোন বন্ধ করে দেন। রাতে আপা আমাকে ফোনন করে জানান। কিন্তু তখন আর হাসপাতালে খোঁজ নিতে পারিনি। সকালে হাসপাতালে গিয়ে খবর পাই উনি সেখান থেকে পালিয়েছেন। এরমধ্যে জানতে পারি আপা-দুলাভাই যে বাসায় থাকতেন তার পেছনে একটি গাছে ঝোলানো অবস্থায় দুলাভাইকে পাওয়া গেছে।’

মুসা আজাদি জানান, আব্দুল মান্নানের স্ত্রী মমতা খাতুন ও তাদের দুই সন্তান করোনা পজিটিভ। তারা বাসাতে আইসোলেশনে আছেন। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়িতে।আব্দুল মান্নানের বাবার নাম মো. জয়নাল আবেদীন। 

শনিবার বিকাল পৌনে ৫টার দিকে ময়নাতদন্তকারী ফরেনসিক চিকিৎসক  প্রভাষক এমকেএম মাইন উদ্দিন মুঠোফোনে  জানান, ‘যেহেতু মৃতদেহটি করোনা (পজিটিভ)  রোগীর ছিল, তাই মৃত্যুর ১২ ঘণ্টা পর আমরা সেফটি পোশাক পরে তার ময়নাতদন্ত শুরু করেছি। পুলিশ সূত্রে জানতে পেরেছি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর বিস্তারিত বলতে পারবো।’ 

 

 

/আরজে/এনএল/এআইবি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম