ভার্চুয়াল কোর্টে ২৫ দিনে ৩৯ হাজার আসামির জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২০, ১৬:২৪আপডেট : ২০ জুন ২০২০, ১৬:২৪

আদালত করোনাকালে ভার্চুয়াল কোর্ট পদ্ধতিতে দেশের অধস্তন আদালতসমূহে ২৫ কার্যদিবসে ৩৯ হাজার ২০২ জনের জামিন মঞ্জুর করা হয়েছে। গত ১১ মে থেকে ১৮ জুন পর্যন্ত মোট ৭৩ হাজার ১১৬টি জামিন আবেদন ও দরখাস্ত নিষ্পত্তি করে এসব জামিন দেওয়া হয়।

শনিবার (২০ জুন) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে জানানো হয়, গত ১৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১২ হাজার ৬৯৭ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি করে ছয় হাজার ৪৭ জন আসামির জামিন মঞ্জুর করা হয়।

এছাড়াও ১১ মে থেকে ১৮ জুন পর্যন্ত মোট ২৫ কার্যদিবসে সারাদেশের অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে মোট ৭৩ হাজার ১১৬ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি করে ৩৯ হাজার ২০২ জন আসামির জামিন মঞ্জুর করা হয়। এর মধ্যে মোট জামিন প্রাপ্ত শিশুর সংখ্যা ৫৩৬ জন।

প্রসঙ্গত, গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। সে নির্দেশ অনুসারে জামিন আবেদন ও এ সংক্রান্ত দরখাস্তের শুনানি নিয়ে অধস্তন আদালতে জামিন আবেদনের শুনানি ও নিষ্পত্তি শুরু হয়।

/বিআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম