সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের ৪২৫৩ জন করোনায় আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২০, ১৬:৫৪আপডেট : ২০ জুন ২০২০, ১৬:৫৪

আইএসপিআর দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে শনিবার (২০ জুন) পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের ৪ হাজার ২৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, শনিবার (২০ জুন) পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের ৪ হাজার ২৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ৭১৩ জন। এরমধ্যে মারা গেছেন ৮ জন। মারা যাওয়া ৮ জনই সশস্ত্রবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।
এর আগে গত ২৩ মে (২০২০) আইএসপিআর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে ঢাকাসহ বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ১০ জন মারা গেছেন। যাদের মধ্যে কর্মরত দু'জন সেনা সদস্যও রয়েছেন। অন্য আটজন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম