২৫ হাসপাতালে মশার ওষুধ ছিটিয়েছে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২০, ২৩:৩৫আপডেট : ২০ জুন ২০২০, ২৩:৩৮

 



২৫ হাসপাতালে মশার ওষুধ ছিটিয়েছে ডিএনসিসি কোভিড ও নন-কোভিড হাসপাতালগুলোতে অবস্থানরত রোগী, ডাক্তার, নার্সসহ চিকিৎসাসেবক যেন ডেঙ্গুতে আক্রান্ত না হয় এ জন্য মশার ওষুধ ছেটানোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)।

সপ্তাহব্যাপী এ কর্মসূচির প্রথমদিন শনিবার ২৫টি হাসপাতালে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ডিএনসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ঢাকা উত্তরের মোট ২৫টি হাসপাতালে ডিএনসিসি কর্তৃক মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে। হাসপাতালগুলো হচ্ছে- উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ অ্যাণ্ড হাসপাতাল, জাহানারা ক্লিনিক, মক্কা চক্ষু হাসপাতাল, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল, লুবনা হাসপাতাল, রিজেন্ট হাসপাতাল, সিন সিন হাসপাতাল, আল আশরাফ হাসপাতাল, মা ও শিশু ক্লিনিক, লেক ভিউ হাসপাতাল, মহাখালী অঞ্চলে বক্ষব্যাধি হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল, কুষ্ঠ হাসপাতাল, স্বাস্থ্য অধিদপ্তর, আইসিডিডিআরবি, সংক্রামক ব্যাধি হাসপাতাল মিরপুর অঞ্চলে ইসলামী ব্যাংক হাসপাতাল, ডা. আজমল হাসপাতাল, ওজিএসবি হাসপাতাল, কারওয়ান বাজার অঞ্চলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, প্রবীণ হাসপাতাল, লায়ন্স চক্ষু হাসপাতাল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালগুলোতে অনেক সময় রোগীদের জন্য মশারি থাকে না বা টানানো হয় না। সেখানে একজন ডেঙ্গুতে আক্রান্ত হলে অনেকের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই হাসপাতাল এলাকায় এডিস মশার বিস্তার রোধে আগামী এক সপ্তাহ হাসপাতাল এবং এর আশেপাশের এলাকাগুলোতে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিদিন বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) ও এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হবে। ইতিমধ্যে ডিএনসিসি কর্তৃক হাসপাতালগুলোর আঙ্গিনায় এবং আশেপাশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা হয়েছে। ঢাকা উত্তরের হাসপাতালগুলোতে আগামীকালও মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে। ডিএনসিসির অন্যান্য এলাকায় স্বাভাবিক মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে।

/এসএস/এফএএন/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম