পীরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন মানুষের মাঝে চেক বিতরণ স্পিকারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২০, ১৭:০১আপডেট : ২১ জুন ২০২০, ১৭:৪৮

পীরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন মানুষের মাঝে চেক বিতরণ স্পিকারের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, করোনাভাইরাস সংক্রমণজনিত এই সংকটকালীন সময়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সার্বিক সুরক্ষা ও জীবন-জীবিকা নির্বাহের জন্য উন্নয়ন কার্যক্রম ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এসব পদক্ষেপ প্রায় স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা চলমান রাখতে অবদান রাখছে।

রবিবার (২১ জুন) রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘চেক হস্তান্তর অনুষ্ঠানে’র উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। অনুষ্ঠানে ৮৫০টি মসজিদের অনুকূলে ২০ হাজার টাকা করে মোট এককোটি ৭০ লাখ টাকার চেক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ছয় লাখ ২৫ হাজার টাকার চেক এবং ঢাকা-রংপুর ছয় লেন রাস্তার পীরগঞ্জ অংশের জমি অধিগ্রহণের ৮৭টি চেক বাবদ ৯ কোটি ছাপ্পান্ন লাখ ২৬ হাজার ৯২৫ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ঐকান্তিক প্রচেষ্টায় ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের অনুকূলে সরকারি অনুদান বরাদ্দ সম্ভব হওয়ায় স্পিকার তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জীবন-জীবিকা সুরক্ষা করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ, সংকট সময়ে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের অস্বচ্ছলতা দূরীকরণের জন্য নগদ অর্থ সহায়তা ঘোষণা ও সরকারি অনুদান, বিভিন্ন প্রকার প্রণোদনা, স্বাস্থ্য বিমার ব্যবস্থাসহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছেন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেমন— কৃষিশ্রমিক, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, প্রতিবন্ধী, পথশিশু, বিধবা নারী এবং হিজড়া সম্প্রদায়ের প্রতি বিশেষ নজর রাখাসহ ত্রাণ সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন তিনি। ইতোমধ্যে পীরগঞ্জ উপজেলায়ও ওয়ার্ড ও ইউনিয়নভিত্তিক ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ সব কার্যক্রম অব্যাহত থাকবে।’

এমন একটি উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে স্পিকার বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের সুফলের কারণে আজ  করোনা সংকটের মধ্যেও সাধারণ মানুষের জীবন-জীবিকার সুবিধার্থে চেক বিতরণের কাজটি ভার্চুয়ালি করা সম্ভব হচ্ছে। বিভিন্ন স্থানে অবস্থান করে আমরা এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারছি।’

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. এ. মমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল, পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামিম, রংপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, স্থানীয় আওয়ামী লীগ নেতা রাকিবুল ইসলাম নয়ন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন।

 

/ইএসএইচ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম