নিম্ন আদালতের ২৬ বিচারক করোনা আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২০, ১৬:৪৫আপডেট : ২৩ জুন ২০২০, ১৭:৪১

করোনাভাইরাস

সারা দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে নিম্ন আদালতের ২৬ জন বিচারক ও ৭১ জন কর্মকর্তা-কর্মচারী এবং সুপ্রিম কোর্টের ২৬ জন কর্মচারী আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

মঙ্গলবার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র মোহাম্মাদ সাইফুর রহমান এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৩ জুন) পর্যন্ত নিম্ন আদালতের ২৬ জন বিচারক ও ৭১ জন কর্মচারী, সুপ্রিম কোর্টের ২৬ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হতে করোনা আক্রান্ত বিচারক এবং কর্মচারীদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলার জেলা জজদের অনুরোধ করা হয়েছে। তাদের সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হতে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়মিত অবহিত করা হচ্ছে।’

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে কোভিড-১৯ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগের জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের নেতৃত্বে পাঁচ সদস্যের একট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, নিম্ন আদালতের বিচারকদের কোভিড-১৯ জনিত চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের নেতৃত্বে পাঁচ সদস্যের অপর একটি কমিটি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বলেও কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম