বরখাস্ত হওয়া জেলারের জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২০, ১৬:৫৩আপডেট : ২৩ জুন ২০২০, ১৬:৫৫

সুপ্রিম কোর্ট দুদকের দায়ের করা অর্থপাচার মামলায় চট্টগ্রাম কারাগারের বরখাস্তকৃত জেলার সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। একইসঙ্গে বিচারিক আদালতে এই মামলায় চার্জশিট কবে হবে, তা জানাতে বলে আগামী ৩০ জুন মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন চেম্বার আদালত এসব আদেশ দেন।
আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, নাহিদ সুলতানা যুথি ও শাকিলা রওশন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান।
এর আগে গত ১৬ জুন অর্থপাচার মামলায় চট্টগ্রাম কারাগারের বরখাস্তকৃত জেলার সোহেল রানাকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৭ অক্টোবর ভৈরব রেলওয়ে স্টেশনে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের একটি বগি থেকে সোহেল রানাকে একটি ব্যাগসহ আটক করে রেলওয়ে পুলিশ। ওই ব্যাগে তল্লাশি করে ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, আড়াই কোটি টাকার তিনটি এফডিআরের কাগজ, এক কোটি ৩০ লাখ টাকার তিনটি ব্যাংক চেক, পাঁচটি চেক বই ও ১২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা পুলিশকে বলেছিলেন, ওই টাকার মধ্যে পাঁচ লাখ তার নিজের, বাকি টাকা অন্যদের।
পরে তার বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় অর্থপাচার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন রেল পুলিশের উপপরিদর্শক আশরাফ। অর্থপাচার মামলাটি তদন্ত করছে দুদক। আর গ্রেফতার হয়ে সোহেল রানা বর্তমানে কিশোরগঞ্জ কারাগারে আছেন।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক