প্রাথমিকের ৩২৯ শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থী করোনায় আক্রান্ত, মৃত্যু ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২০, ২৩:২৮আপডেট : ২৪ জুন ২০২০, ২৩:৩২

প্রাথমিক শিক্ষা অধিদফতরের করোনা আপডেট

করোনাভাইরাসে এ পর্যন্ত প্রাথমিক শিক্ষার মাঠ পর্যায়ের ৩২৯ জন কর্মকর্তা-কর্মচারী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬ জন মারা গেছেন।   আক্রান্তদের মধ্যে শিক্ষক ২৫৫ জন, কর্মকর্তা ৩৭ জন, কর্মচারী ২৩ জন এবং ১৪ জন শিক্ষার্থী রয়েছেন।

বুধবার (২৪ জুন) সকাল ১০টা পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদফতরের করোনা আপডেট তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন চার জন। ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হননি মারাও যাননি।

মোট ৩২৯ জন আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন আছেন ২৭৫ জন, সুস্থ হয়েছেন ৪৮ জন। এ পর্যন্ত মারা যাওয়া ছয় জনের মধ্যে পাঁচ জন শিক্ষক এবং একজন কমর্কতা রয়েছেন।

অধিদফতরের দেওয়া করোনা আপডেটে দেখা গেছে, ঢাকা বিভাগে ১১৮ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৬ জন, খুলনা বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে ২০ জন, সিলেট বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত সুস্থ হয়েছেন ঢাকা বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে শূন্য, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন।

এ পর্যন্ত ঢাকা বিভা ৪ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ১ জনসহ মোট ৬ জন করোনায় মারা গেছেন। মারা যাওয়া এই ৬ জনের মধ্যে একজন কর্মকর্তা এবং ৫ জন শিক্ষক রয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশে গত মার্চ মাসে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর গত ১৭ মার্চ থেকে শুরু হয়ে আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে। তবে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল ত্যাগের অনুমতি নেই। সীমিত আকারে অফিসও খোলা রয়েছে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রিহ্যাব নিয়ে শুনানি, এজিএম ৩০ দিনের জন্য স্থগিত
রিহ্যাব নিয়ে শুনানি, এজিএম ৩০ দিনের জন্য স্থগিত
প্রথম পরীক্ষাতেই সফল চীনের নতুন উড়োজাহাজ, নজর এবার পাহাড়ি রুটে
প্রথম পরীক্ষাতেই সফল চীনের নতুন উড়োজাহাজ, নজর এবার পাহাড়ি রুটে
অনলাইনে অভিযোগ জানাতে পারবেন প্রতারণার শিকার অভিবাসী ও স্বজনরা, মডিউল উদ্বোধন
অনলাইনে অভিযোগ জানাতে পারবেন প্রতারণার শিকার অভিবাসী ও স্বজনরা, মডিউল উদ্বোধন
রাজধানীতে কাঁচা মরিচ ৪০০ ছুঁইছুঁই
রাজধানীতে কাঁচা মরিচ ৪০০ ছুঁইছুঁই
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়