শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ১০ কোটি টাকা বিশেষ অনুদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২০, ২৩:৩৫ আপডেট : ২৪ জুন ২০২০, ২৩:৩৭

শিক্ষা মন্ত্রণালয়

করোনা পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান,শিক্ষক ও ছাত্রছাত্রীদের বিশেষ অনুদান হিসেবে ১০ কোটি টাকা মঞ্জুরি দেওয়া হয়েছে। সম্প্রতি অর্থ বিভাগের সম্মতির পর বুধবার (২৪ জুন) শিক্ষা মন্ত্রণালয় এই অনুদানের আদেশ জারি করে। 

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এই অনুদান থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য ছয় কোটি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি এই টাকা শিক্ষক এবং ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাবে।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের জন্য ছয় কোটি টাকা আর্থিক অনুদান শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্রছাত্রীদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মঞ্জুর দেওয়া হলো। একইভাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের জন্য চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এই অনুদান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) ৩০০ শিক্ষককে ২০ হাজার করে অর্থ বরাদ্দ দেওয়া হয়।

ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ৩ হাজার ১৫১ জন শিক্ষার্থীকে ৫ হাজার করে, নবম ও দশম শ্রেণির ২ হাজার ২৫০ জন শিক্ষার্থীকে ৫ হাজার করে, একাদশ ও দ্বাদশ শ্রেণির এক হাজার ৫০০ শিক্ষার্থীকে ৬ হাজার করে, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির  এক  হাজার ২৮৫ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০০ শিক্ষককে ১০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়। আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের ৫ হাজার ৯৯১ জন ছাত্রছাত্রীকে ৩ থেকে ৭ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়।

করোনার কারণে এই বরাদ্দ কিনা তা জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘প্রতিবছরই আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ অনুদান দিয়ে থাকি। তবে কারোনার কারণে এবার সংশোধিত বাজেটে এই অর্থ বাড়ানো হয়েছে।’

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ