মডেল হতে পারে পূর্ব রাজাবাজার!

শাহেদ শফিক
২৫ জুন ২০২০, ০০:৩৫আপডেট : ২৫ জুন ২০২০, ০০:৪৪

পূর্ব রাজাবাজারে লকডাউন (ছবি: হাসনাত নাঈম)

করোনাভাইরাসের সংক্রমণ কমেছে রাজধানীর পূর্ব রাজাবাজারে। পরীক্ষামূলক জোনভিত্তিক লকডাউন কার্যকরের পর থেকে এলাকাটিতে সংক্রমণের হার করতে থাকবে। করোনা পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। ফলে জোন ভিত্তিক লকডাউন প্রক্রিয়াকে মডেল হিসেবে দেখছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সংস্থাটি বলছে, পরীক্ষামূলক চালু হওয়া এই লকডাউন করোনাভাইরাস প্রতিরোধে মডেল হতে পারে। এ প্রক্রিয়ার লকডাউনের মধ্যে তারা সফলতা দেখছেন।

ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, গত ১০ জুন থেকে ১৪ দিনের জন্য পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলক লকডাউন কার্যকর শুরু হয়। পরবর্তীকালে আরও ৭ দিন বাড়ানো হয়। লকডাউন শুরুর প্রথম দিন গত ১০ জুন থেকে ২১ জুন পর্যন্ত ১১ দিনে মোট ২০৫ জনের করোনা পরীক্ষা করা হয়। এ থেকে ৪০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। যা মোট আক্রান্তের সাড়ে ১৯ শতাংশ। এই ১১ দিনের মধ্যে প্রথম সাত দিনে (১০ জুন থেকে ১৬ জুন) ১৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৩৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিত শনাক্ত হয়। যা আক্রান্তের ২৫ শতাংশ। আর শেষ ৫ দিনে (১৬ জুন থেকে ২১ জুন) পরীক্ষা করেছেন ৭৪ জন। তার মধ্যে ৭ জনের পজিটিভ আসে। যা আক্রান্তের সাড়ে ৯ শতাংশ।

এরমধ্যে ১৮ জুন ২২ জনের পরীক্ষা করা হয়েছে। এতে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি। ২০জুন ১৯ জনের পরীক্ষা করা হয়েছে। ওই দিনও কারও করোনা শনাক্ত হয়নি। এই পুরো সময়ে উপসর্গ নিয়ে যারাই পরীক্ষা করার জন্য এসেছেন তাদের কাউকে ফেরত পাঠানো হয়নি। সবার নমুনা পরীক্ষা করা হয়েছে।

জানতে চাইলে পূর্ব রাজাবাজার এলাকার লকডাউনের সমন্বয়কারী ডিএনসিসির উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেনেন্ট কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, সর্বশেষ ২১ জুন পর্যন্ত আমার কাছে একটা তথ্য রয়েছে। সেখানে দেখা গেছে, আমরা ১০ জুন থেকে ২১ জুন পর্যন্ত সময়ে মোট ২০৫ জনের নমুনা পরীক্ষা করেছি। সেখানে ৪০ জন শনাক্ত হয়েছে। যা মোট আক্রান্তের ১৯ শতাংশ। এরমধ্যে প্রথম সাত দিনে আক্রান্তের শতকার হার ছিল ১৯ শতাংশ। আর শেষ ৫দিনে তার চলে আসে ৯শতাংশে। আমরা সার্বিক পর্যালোচনা করে দেখেছি আক্রান্তের হার শুরুর তুলনায় শেষের দিকে কমে এসেছে। যা লকডাউনের কার্যকারিতার ফসল বলে আমরা মনে করি।

তিনি আরও বলেন, সার্বিকভাবে যদি বলি জোনভিত্তিক লকডাউন যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে এটি সারা দেশের জন্য মডেল হতে পারে। যা পরীক্ষামূলক এই লকডাউনে আমরা দেখতে পেয়েছি।

পূর্ব রাজাবাজার প্রসঙ্গে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, 'পূর্ব রাজাবাজার লকডাউন করার জন্য আমাদের কাছে চিঠি আসার পর আমরা সব গাইডলাইন মেনে লকডাউন কার্যকর করি। এতে অনেক চ্যালেঞ্জও ছিল। এলাকার স্বেচ্ছাসেবক থেকে শুরু করে সবাই সব শ্রেণির মানুষ আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা স্বাস্থ্য অধিদফতরকে জানিয়ে দিয়েছি তারা যেন ২১ দিন পর আমাদেরকে লকডাউনের ফলাফল নিয়ে একটা চিত্র উপস্থাপন করে দেন। যেটা আমরা নাগরিকদের সামনে প্রকাশ করবো। তবে আমরা প্রাথমিকভাবে যে তথ্য পাচ্ছি সেটা অবশ্যই ইতিবাচক।'

/এফএএন/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম