স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসবে: স্থানীয় সরকার মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২০, ১৫:২৭আপডেট : ২৫ জুন ২০২০, ১৬:৫০

কোরবানির পশুর হাট (ফাইল ফটো)
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে এক অনলাইন সভায় তিনি এই কথা বলেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ের নিজ কক্ষ থেকে সভায় যুক্ত হন মন্ত্রী। সভায় ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রসহ দেশের সব সিটি করপোরেশনের মেয়র এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।

মন্ত্রী বলেন, 'ঈদুল আজহা মুসলিমদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। মুসলিমরা এই ঈদের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের প্রত্যাশা করেন। পশু কোরবানি দেওয়া ঈদুল আজহার একটি গুরুত্বপূর্ণ অংশ। ঈদকে সুন্দরভাবে উদযাপনের জন্য সুনির্দিষ্ট ও স্বীকৃত জায়গাতে পশুর হাট বসবে। স্বাস্থ্যবিধি মেনে তা পরিচালনা করা হবে। সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।'

মন্ত্রী আরও বলেন, 'পশুর হাটের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে আমরা সভা করেছি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে আরও সভা হবে। সবাই নিজ নিজ জায়গা থেকে আমরা সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করবো।'

/এসএস/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম