সাতক্ষীরায় আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৫, ২০:১৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৪:০০

সাতক্ষীরায় আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ সাতক্ষীরায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।
পৌর নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করে শনিবার সাড়ে ১১টায় তিনি শতাধিক মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তার সমর্থকরা তার পক্ষে স্লোগানও দেন।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থী হওয়ায় তিনি আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনি প্রচারনা চালাচ্ছেন। তিনি আরও বলেন, এ ব্যাপরে রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে।
তবে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদাৎ হোসেন মোটরসাইকেল শোভাযাত্রার কথা স্বীকার করে জানান, ২৫-৩০টি মোটরসাইলে নিয়ে শোভযাত্রা করলে কোন আচরণ বিধি লঙ্ঘন হয় না।
এ ব্যাপারে সাতক্ষীরার ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার মনিরা সুলতানা জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম