ভার্চুয়াল কোর্টে ৩০ দিনে ৪৫ হাজার আসামির জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২০, ২৩:০০আপডেট : ২৭ জুন ২০২০, ০০:২৭

আদালত করোনাকালে ভার্চুয়াল কোর্ট পদ্ধতিতে দেশের বিচারিক আদালতগুলোতে গত ৩০ কার্যদিবসে ৮৪ হাজার ৬৫৭টি আবেদনের শুনানি নিয়ে ৪৪ হাজার ৮০২ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এক  বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, গত ২১ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সারাদেশে নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১১ হাজার ৫৪১টি জামিনের আবেদন নিষ্পত্তি করে ৫ হাজার ৬০০ জন আসামির জামিন মঞ্জুর করা হয়।

এছাড়া, গত ১১ মে থেকে ২৫ জুন পর্যন্ত মোট ৩০ কার্যদিবসে সারাদেশের নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানিতে মোট ৮৪ হাজার ৬৫৭টি জামিন আবেদন নিষ্পত্তি করে ৪৪ হাজার ৮০২ জন আসামির জামিন মঞ্জুর করা হয়।

আর গত ২৫ জুন পর্যন্ত মোট ৩০ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে সর্বমোট ৫৭১ জন শিশু জামিন পায় বলেও বিবৃতিতে জানানো হয়।

প্রসঙ্গত, গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। সেই নির্দেশ অনুসারে জামিন আবেদন ও এ সংক্রান্ত দরখাস্তের শুনানি নিয়ে নিম্ন আদালতে জামিন আবেদনের শুনানি ও নিষ্পত্তি শুরু হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম