জবি শিক্ষার্থীকে মারধরের নেপথ্যে ছিনতাই

রশিদ আল রুহানী
১৯ ডিসেম্বর ২০১৫, ২১:২৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৩:০৭

জবি শিক্ষার্থীকে মারধরের নেপথ্যে ছিনতাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী তানভীর মাহবুবকে পিটিয়ে গুরুতর আহত করার নেপথ্যে রয়েছে ছিনতাই। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে  আসার পথে মাহবুবকে কয়েকজন লেগুনা শ্রমিক ব্যাপক মারধর করে। এরপর আহত মাহবুবের  ল্যাপটপ, মোবাইল ও টাকা ছিনতাই করা হয়। আহত মাহবুবকে প্রথমে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাতাপাতলে এবং পরে শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ শুক্রবার বিকেলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, সংশ্লিষ্ট থানায় অভিযুক্তদেরকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে থানা কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা কোনও নির্দেশনা পাননি।
হাসপাতালে মাহবুবের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাবাজারে অবস্থিত ‘মেঘনা পরিবহন’ নামে লেগুনা শ্রমিকদের সঙ্গে রাজধানীর ফরিদাবাদ এলাকায় তার তর্ক হয়। এক পর্যায়ে লেগুনায় একা পেয়ে সেটির চালক ও অন্য আরও তিন শ্রমিক তাকে মারধর করে। ছিনতাই করা হয় তার ল্যাপটপ, মোবাইল ও টিউশনির বেতনের ১০ হাজার টাকা। এরপর মাহবুবকে শ্রমিকরা অজ্ঞান অবস্থায় রাস্তায় ফেলে যায়।
গেন্ডারিয়া থানা সূত্রে জানা গেছে, সুমন ও সুজন নামে দুজনের নাম তারা জানতে পেরেছেন। তবে ঘটনাটি শ্যামপুর থানা এলাকায় ঘটায় তারা শ্যামপুর থানায় জানিয়েছেন।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ‘গ্রেফতারের বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে কোনও নির্দেশনা আমরা পাইনি।’

মেঘনা পরিবহনের মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আসলাম জানান, ‘শুনেছি বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে আমাদের ড্রাইভারের একটু ঝামেলা হয়েছে। এটা বিশেষ কিছু নয়। জবি শাখা ছাত্রলীগ সভাপতি শরীফুল ইসলামের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাদের ঠিকমতো গাড়ি চালাতে বলেছেন, আর বাকিটা তিনি দেখবেন।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক বন্ধ করে লেগুনা স্ট্যান্ড বসানো হয়েছে। এ স্ট্যান্ড থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিশেষ সুবিধা নেয় বলেও জানা গেছে। আবার প্রশাসনের অনেক কর্মকর্তা এসব লেগুনার মালিক।

এ ব্যাপারে জানতে জবি শাখা ছাত্রলীগ সভাপতি শরীফুল ইসলামের মোবাইল ফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

জবি শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিশেষ সুবিধা নেয় বলে যে অভিযোগ ওঠেছে সে সর্ম্পকে আমার জানা নেই।’

/আরএআর/এনএস/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম