সাত দিনেও খোঁজ মেলেনি ‘সোনা চোর’ এএসআই রফিকের

বেনাপোল প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৫, ২০:১৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৩:৩৫

সাত দিনেও খোঁজ মেলেনি ‘সোনা চোর’ এএসআই রফিকের আটক করা ৫০ লাখ টাকা মূল্যের সোনার বার নিয়ে পালিয়ে যাওয়া বেনাপোল পোর্ট থানার এএসআই রফিককে সাত দিনেও খুঁজে বের করতে পারেনি পুলিশ।গত ১৩ ডিসেম্বর (রবিবার) চোরাচালানিদের হাত থেকে উদ্ধার করা সোয়া কেজিরও বেশি সোনা থানা হেফাজতে জমা না দিয়ে তা আত্মসাৎ করে পালিয়ে যান তিনি।
শনিবার (১৯ ডিসেম্বর) বেনাপোল বন্দর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম আহমেদ জানান, পুলিশের হাতে আটক চোরাচালানের আসামি রেজাউলের স্বীকারোক্তি অনুযায়ী সোনার বারসহ সাত দিন ধরে (১৩ ডিসেম্বর থেকে) পলাতক রয়েছেন এএসআই রফিক। পলাতক এএসআইকে খুঁজে বের করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ওসি শামিম আহমেদ নিখোঁজ এএসআই রফিকের পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ সূত্র জানায়, রফিকের কাছে থাকা প্রায় ১৩০০ গ্রাম স্বর্ণের বাজারমূল্য ৫০ লাখ টাকারও বেশি। স্বর্ণগুলো হয়ত ‘বার’ নয়তো ‘রোল’ আকারে আছে। অনুমান করা হচ্ছে, বার গলিয়ে খাদ মিশিয়ে আরও বেশি ভরের রোল তৈরি করে ভারতে পাচারের চেষ্টা চলছিল।
পুলিশি সূত্রমতে, বেনাপোল বন্দর থানায় এর আগেও স্বর্ণ চোরাচালানে পুলিশের জড়িত হয়ে পড়ার আলামত পাওয়া গেছে। বন্দর থানার সাবেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সর্দারের বিরুদ্ধে ইতোপূর্বে স্বর্ণ চোরাচালানে সহায়তার অভিযোগ উঠেছিল। পরে তাকে শাস্তিমূলক বদলি করা হয়।

/এইচকে/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম