জঙ্গি তৎপরতায় জড়িতদের দ্রুত বিচার দাবি আলেমদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৫, ২২:২০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ২২:২১

ওলামা যারা ইসলামের নামে জঙ্গি তৎপরতা চালায় তাদের প্রতিহত করতে আহ্বান জানিয়েছেন দেশের সচেতন আলেমরা। তারা বলেন, জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ গ্রেফতারকৃত ব্যক্তিদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলের ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত উলামা-মাশায়েখ সম্মেলনে তারা এই আহ্বান জানান।
সম্মেলনে প্রস্তাবনা পাঠ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। প্রস্তাবনায় সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা বন্ধে সরকারকে ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়। এছাড়া, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করা, রাজনৈতিক সংকট নিরসনে সমঝোতার আহবান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যের বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী বলেন, আমরা সোনার বাংলা, সবুজ বাংলা দেখেছি, এখন ডিজিটাল বাংলা দেখছি। কিন্তু শান্তি এখনও পাইনি। শান্তি পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। সব দল এক সঙ্গে বসে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস মাওলানা হাবীবুর রহমান বলেন, ইসলামে জঙ্গিবাদ নেই। সন্ত্রাসের সঙ্গে ইসলামের কোনও আপস নেই। জঙ্গিবাদের প্রতি ঘৃণা। একটি মানুষকে অন্যায়ভাবে হত্যা মানে গোটা মানবজাতিকে হত্যা করা।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের সদস্য মুফতি হিফজুর রহমান,সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাইল নূরপুরী, নায়েবে আমির মাওলানা খুরশীদ আলম কাসেমী, মহাসচিব মাওলানা মাহফুযুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন,জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলনা ফজলুল করীম কাসেমী,জামিয়া রহমানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল কালাম, মুফতি আজিজুল হক, ইসলামী ঐক্য আন্দোলনের ড. ঈসা সাহেদী প্রমুখ।

/সিএ/এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের