বাকেরগঞ্জে বিএনপির গণসংযোগে হামলা, আহত ৫

বরিশাল প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৫, ২২:৫৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ২২:৫৯

Barisalবরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মো. মতিউর রহমান মোল্লার গণসংযোগের সময় হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে স্থানীয় যুবদল ও ছাত্রদলের পাঁচ কর্মী আহত হয়েছেন।
শনিবার দুপুরে পৌরসভার ৬নং ওয়ার্ডের বটতলায় এবং ৭নং ওয়ার্ডের ভরপাশা এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহতরা হলেন, যুবদল কর্মী নাছির হাওলাদার, আনোয়ার হাওলাদার, জাকির হোসেন, ছাত্রদল কর্মী নাছির উদ্দিন ও মিজানুর রহমান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা জানান, দুপুর একটার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের বটতলায় পৌর ছাত্রদল সভাপতি মজিবর রহমান মোল্লার নেতৃত্বে এবং ৭নং ওয়ার্ডের ভরপাশা কাজী বাড়ির সামনে ছাত্রদল নেতা মিজান মোল্লার নেতৃত্বে নেতাকর্মীরা ধানের শীষের সমর্থনে গণসংযোগ করছিলেন। এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী লোকমান হোসেন ডাকুয়ার ভাই শ্রমিক লীগ নেতা কালাম ডাকুয়া ও আওয়ামী লীগ নেতা নিয়াজ মিয়ার নেতৃত্বে ২০/২৫ জন লাঠিসোঠা নিয়ে হামলা চালিয়ে যুবদল ও ছাত্রদলের পাঁচ কর্মীকে পিটিয়ে আহত করে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া হামলার অভিযোগ অস্বীকার করে জানান, ছোট এলাকায় রাজনৈতিক প্রচারণার সময় কিছু উত্তেজনা সৃষ্টি হলেও কোন হামলার ঘটনা ঘটেনি।

বাকেরগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই লুতফর রহমান জানান, এ ব্যপারে কোন মামলা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শান্তি-শৃংখলা রক্ষায় পুলিশ সতর্ক রয়েছে।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম