প্রবাসীদের নিউ ইয়র্ক ও প্যারিস ফিরতে সহায়তা করবে জিডি অ্যাসিস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২০, ০১:৫১আপডেট : ২৮ জুন ২০২০, ০২:০৩

জিডি অ্যাসিস্ট করোনার সময়ে বাংলাদেশে এসে আটকা পড়া প্রবাসীদের প্যারিস ও নিউ ইয়র্কে ফিরতে সহায়তা করবে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের সহযোগী প্রতিষ্ঠান গ্রিন ডেল্টা (জিডি) অ্যাসিস্ট। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে প্রতিষ্ঠানটি। শনিবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি লকডাউনের কারণে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে আটকে পড়া প্রায় আড়াইশ’ বাংলাদেশিকে ফিরিয়ে নিয়ে এসেছে।

জিডি অ্যাসিস্ট জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রবাসীদের বিদেশে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার সুবিধার উদ্যোগের ধারাবাহিকতায় জিডি অ্যাসিস্ট ঢাকা থেকে প্যারিস এবং নিউ ইয়র্কগামী আরও একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। নিউ ইয়র্ক ও প্যারিসের উদ্দেশে ফ্লাইটটি ৪ জুলাই ঢাকা ত্যাগ করবে। যার জন্য যাত্রীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

বিশ্বব্যাপী লকডাউনের কারণে বিশ্বের বিমান পরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় অনেক প্রবাসী বাংলাদেশি দেশে আটকা পড়ে যান। জিডি অ্যাসিস্ট এই প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে নিয়ে যাওয়ার সুবিধার্থে সক্রিয়ভাবে চেষ্টা করে চলেছে। জিডি অ্যাসিস্ট মার্কিন অভিবাসী, বাংলাদেশি গ্রিন কার্ডধারী এবং অভিবাসী ভিসাধারী, যাদের জরুরি ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রয়োজন ছিল, তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার সুবিধার্থে এই মাসের শুরুতে ঢাকা থেকে শিকাগো একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।

/সিএ/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের