মুজিববর্ষে কালিমা লেপন করেছে কালিদাস বৈদ্যের বই: ডা. জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২০, ১৪:৪৩আপডেট : ২৮ জুন ২০২০, ১৪:৪৭

জাফরুল্লাহ চৌধুরী ভারতীয় লেখক ডা. কালিদাস বৈদ্যের ‘বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব’ নামে বইটি মুজিববর্ষে কালিমা লেপন করেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রবিবার (২৮ জুন) দুপুরে সংবাদ বিবৃতিতে তিনি মন্তব্য করেন।

ডা. জাফরুল্লাহ বলেন,  ‘দেশে মুজিববর্ষ পালিত হচ্ছে। আমি খুবই আনন্দিত ও আহ্লাদিত। তবে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে, আমার পরিচিত ভারতীয় লেখক ডা. কালিদাস বৈদ্য ‘বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব’ নামে একটি বই লিখেছেন। বইটি বঙ্গবন্ধুর সব কীর্তিকে ম্লান করে দিয়েছে। মুজিববর্ষের ওপর কালিমা লেপন করে যাচ্ছে। ডা. কালিদাসের লেখা বইটি বাজার, ফেসবুকে এবং ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।  বইটি ইংরেজিতে ‘Bangladesh liberation war: sheikh mujib behind the scene’ নামে খোলা বাজারে পাওয়া যাচ্ছে। এই বইটি জনসম্মুখে আসার বিরোধিতা করি।’

তিনি আরও বলেন, ‘আশা করি সরকার বইটির বিষয়ে একটি গ্রহণযোগ্য সুন্দর, সহনশীল ব্যাখ্যা দেবেন। দেশের বুদ্ধিজীবিরা ও সুশীল সমাজ বইটির ওপর তাদের মতামত দেবেন।’

সব সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, বইটি জাতীয় সংসদে উত্থাপন করুন, আলোচনা করুন এবং নিন্দা প্রস্তাব গ্রহণ করুন।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান