৩ হাজার পরিচ্ছন্নতাকর্মীকে পিপিই দেওয়ার উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২০, ১৬:২০আপডেট : ২৮ জুন ২০২০, ১৬:২৬

রবিবার নোয়াখালী ও পটুয়াখালী পৌরসভায় পিপিই বিতরণ করা হয়েছে মাল্টি-সেক্টরাল সিভিক প্ল্যাটফর্ম হেলদি বাংলাদেশ, গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি এবং ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশের ১৬টি পৌরসভা এবং একটি সিটি করপোরেশনের প্রায় তিন হাজার পরিচ্ছন্নতাকর্মীকে ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) সহায়তা প্রদানের জন্য কাজ করছে। এ উদ্যোগটি হেলদি বাংলাদেশের ‘ক্লিন সিটিজ’ উদ্যোগের অংশ, যা ২৫ জুন থেকে মৌলভীবাজার পৌরসভায় চালু হয়েছিল বলে জানিয়েছে পিপিআরসি।

রবিবার (২৮ জুন) নোয়াখালী ও পটুয়াখালী পৌরসভায় পিপিই বিতরণ করা হয়েছে। এদিন সকালে এক ভার্চুয়াল সেশনে হেলদি বাংলাদেশের আহ্বায়ক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী।

পিপিআরসি জানায়, নোয়াখালী ও পটুয়াখালী পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং শহর পর্যায়ে স্টেকহোল্ডাররা তাদের নিজ নিজ শহর থেকে পিপিই বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। আয়োজক ইউএনডিপি এই গুরুত্বপূর্ণ উদ্যোগে অংশগ্রহণ করার জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ড. হোসেন জিল্লুর রহমান এ সময় মেয়র এবং তাদের পৌর পরিচ্ছন্নতাকর্মীদের নিজ নিজ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করে একটি হাইজেনিক বাংলাদেশ অর্জনের দিকে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানান।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘কোভিড-১৯ স্বাস্থ্য বিষয়ক কর্মসূচিতে সর্বাগ্রে স্বাস্থ্যবিধির গুরুত্ব। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা এই প্রয়োজনীয় কাজের জন্য অন্যতম ফ্রন্টলাইন কর্মী বাহিনী। তবে তাদের অবদান এখনও প্রয়োজনীয় স্বীকৃতি পায়নি। আমাদের শহরগুলোকে পরিষ্কার রাখা একটি স্বাস্থ্যকর বাংলাদেশ নিশ্চিত করার মূল চাবিকাঠি।’

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী বলেন, ‘করোনাভাইরাস মহামারি আকারে প্রায় সবার জীবনকে প্রভাবিত করেছে। পৌরসভার ক্লিনাররাসহ ফ্রন্ট লাইনের কর্মীরা নির্ভীকভাবে আমাদের রক্ষা করতে এবং প্রয়োজনীয় পরিষেবাগুলো সরবরাহ করার জন্য কাজ করে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘ঐতিহাসিকভাবে, পৌরসভার বর্জ্য অপসারণ এবং নিরাপদ ব্যবস্থাপনার অপরিসীম গুরুত্ব সত্ত্বেও, দক্ষিণ এশিয়া জুড়ে আমাদের স্যানিটেশন কর্মীরা পেশাগত এবং সামাজিকভাবে উপেক্ষিত হচ্ছিলেন। যদিও দীর্ঘ বিলম্বের পরেও আসুন আমরা আমাদের মূল্যবোধ এবং চিন্তাভাবনাগুলো সম্পূর্ণরূপে পরিবর্তনে এই মুহূর্তটি কাজে লাগাই। যাতে এখন থেকে আমরা এই সামাজিক তত্ত্বাবধানকারীদের প্রতি আরও শ্রদ্ধাশীল হয়ে উঠি। ইউএনডিপি চূড়ান্ত পরিমিত সূচনা হিসেবে বাংলাদেশ সরকার, সিটি করপোরেশন ও পৌরসভার পাশাপাশি অন্যান্য উন্নয়ন অংশীদার এবং নাগরিক গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্বের ভিত্তিতে তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে পিপিই এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছে।’

হেলদি বাংলাদেশ, পিপিআরসি ও ইউএনডিপির পিপিই সরবরাহের এই উদ্যোগটি পাবনা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, ধামরাই, ঝিনাইদহ, খাগড়াছড়ি, কুষ্টিয়া, মানিকগঞ্জ, মংলাবন্দর, মৌলভীবাজার, নীলফামারী, নোয়াখালী, পটুয়াখালী, পঞ্চগড়, শরীয়তপুর, সাতক্ষীরা ও সিলেট সিটি করপোরেশনে বাস্তবায়িত হচ্ছে  বলে জানায় পিপিআরসি।

অনুষ্ঠানে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদউল্লাহ খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ, সাবেক স্বাস্থ্য সচিব এএমএম নাসিরউদ্দিন, ইউএনডিপির হেড অফ প্রভার্টি অ্যান্ড আরবানাইজেশন আশেকুর রহমান উপস্থিত ছিলেন।

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম