আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনে ২২টি কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় পুলিশ বিভাগ। এছাড়া ১০টি গুরুত্বপূর্ণ এবং বাকি ৬টিকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, এবার ২২টি কেন্দ্রে শ্রীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে যে ৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে সেগুলো হলো, ভাংনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতজুড়ি তুলা গবেষণা কেন্দ্র, গিলারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেওয়া ফোরকানিয়া মাদ্রাসা, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়-১ (ইউনোক্স ভবন) ও মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়-২ (মুক্তিযোদ্ধা একাডেমিক ভবন নিচতলা)।
এছাড়া শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়, বৈরাগীর চালা উচ্চ বিদ্যালয়, কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ ধনাই ব্যাপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বেরাইদের চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসা-১ ও ২, কেওয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ ও ২ কে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর গাজীপুরের শ্রীপুর পৌরসভার তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন শ্রীপুর পৌরসভার নির্বাচনে মোট ভোটার সংখ্যা হলো ৫৮ হাজার ৭০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৯ হাজার ২৬২ জন এবং নারী ভোটার ২৮ হাজার ৮০৮ জন।
/জেবি/টিএন/
আপ-এআর








