জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শরীফুল ইসলামকে (পরিচিতি নং-১৫৩৮৩) জয়পুরহাটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (গাড়ি সেবা শাখা) হিসেবে কর্মরত রয়েছেন।
সোমবার (২৯ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অপরদিকে জয়পুরহাটের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।








