প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দাফন সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২০, ১৯:২৫আপডেট : ২৯ জুন ২০২০, ১৯:২৭

আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। সকল স্বাস্থ্য বিধি মেনে সোমবার (২৯ জুন) বনানীর সামরিক কবরস্থানে বাদ আসর তার দাফন করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৯ মে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ ) ভর্তি হন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল্লাহ আল মোহসীন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে সোমবার (২৯ জুন) সকাল ৯ টা ৩৫ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী গত ১২ জানুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেন। তিনি গত ১৫ জুন সিনিয়র সচিব পদে পদোন্নতি পান।
আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ১৯৬৩ সালে র ১ জানুয়ারি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা সন্তান রেখে গিয়েছেন। তিনি বিসিএস (প্রশাসন)’৮৫ ব্যাচের সদস্য হিসেবে ১৯৮৮ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব পদে কর্মরত ছিলেন।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক