শাহজালালে ওসি ইমিগ্রেশন কক্ষে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৫, ১১:০৬আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১১:৩৬

শাহজালাল বিমানবন্দর

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় তলার ওসি ইমিগ্রেশন (বহির্গমন) কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে নিজস্ব প্রচেষ্টায় তা নির্বাপণ করেন বিমানবন্দরের কর্মীরা। এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার মুর্শিদ জাহান।

তিনি জানান, বিমানবন্দরের দ্বিতীয় তলার বহির্গমন কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। তবে আগুন ধরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তা নিভিয়ে ফেলা হয়। এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কোনও ডকুমেন্ট বা কাগজপত্রও পোড়েনি।

এদিকে, এ বিষয়ে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে ফোন দেওয়া হলে সেখানে কর্তব্যরত কর্মকর্তা জানান, তাদের কাছে শাহজালালে বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কোনও খবর নেই।

/এআরআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি