দুবাই ও আবুধাবিতে বিমানের ফ্লাইট শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ১৬:৪০আপডেট : ০১ জুলাই ২০২০, ২৩:৫২

ফাইল ছবি আগামী সোমবার (৬ জুলাই) থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে ৭টি রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (১ জুলাই) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন।
বিমান জানিয়েছে, ঢাকা থেকে দুবাই রুটে সপ্তাহে চার দিন যথাক্রমে সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার নিয়মিত দুবাই রুটে বিমানের ফ্লাইট চলবে। ঢাকা আবুধাবি রুটে সপ্তাহে চার দিন যথাক্রমে মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার নিয়মিত ফ্লাইট চলবে।
আবুধাবি ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই টিকিট বুকিংয়ের আগে ইউএই কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে অনলাইনে রি-এন্ট্রি অনুমোদন নিতে হবে। দুবাই ভ্রমণের ক্ষেত্রে দুবাইয়ের রেসিডেন্স ছাড়া অন্যদের আবেদন করতে হবে।

প্রসঙ্গত, কোভিড-১৯ মহামারীর কারণে ৩০ শে মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক নিয়মিত রুটে সর্বশেষ ফ্লাইট পরিচালনা করে। বিমান ২১ জুন থেকে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে পুনরায় আন্তর্জাতিক সিডিউল ফ্লাইট পরিচালনা শুরু করে।

/সিএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম