হাসপাতাল থেকে ফেরত পাঠানো রোগীদের মৃত্যুর বিষয়ে তদন্তের নির্দেশ হাইকোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২০, ১৪:২৮আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৪:৩৯

সুপ্রিম কোর্ট হাসপাতাল-ক্লিনিকে ভর্তি না করায় বিনা চিকিৎসায় রোগীদের মৃত্যুর ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোগী ফেরত পাঠানোর কারণে মৃত্যুর ঘটনা সংক্রান্ত জাতীয় পত্রিকার সংবাদগুলো পর্যালোচনায় এনে ওই তদন্ত কার্যক্রম পরিচালনা করতেও নির্দেশ দিয়েছেন আদালত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে আগামী ২১ জুলাইয়ের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রোগী ফেরতের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি নিয়ে সোমবার (৬ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অনিক আর হক, আইনজীবী মাহফুজুর রহমান মিলন, এ এম জামিউল হক ফয়সাল, মো. নাজমুল হুদা, মোহাম্মাদ মেহেদী হাসান এবং ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
গত ১৩ জুন ও এর আগে করোনাকালীন সময়ে রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা, আইসিইউ বেড মনিটরিং ও অক্সিজেনের প্রয়োজনীয় সরবরাহ এবং মূল্য নির্ধারণ চেয়ে পৃথক পৃথক রিট দায়ের করা হয়। গত ১৫ জুন এসব রিটের একত্রে শুনানি নিয়ে ১১ দফা নির্দেশনা দেন হাইকোর্ট।
হাইকোর্টের এসব নির্দেশনার মধ্যে একটিতে করোনাকালে আইসিউ বেড মনিটরিং ও মূল্য নিয়ন্ত্রণ, অক্সিজেন সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণ এবং রোগীদের ফেরত না পাঠিয়ে সেবা নিশ্চিত করার বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। সেই নির্দেশের ধারাবাহিকতায় গত ৩০ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতর পৃথক পৃথক প্রতিবেদন আদালতে উপস্থাপন করে।

/বিআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম