দফতরের কার্যক্রম মনিটরিংয়ের নির্দেশ সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২০, ২২:৩৮আপডেট : ০৬ জুলাই ২০২০, ২২:৪১

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, ছবি: সংগৃহীত মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থার কার্যক্রম আরও নিবিড়ভাবে নিয়ন্ত্রণ ও মনিটরিং করার নির্দেশ দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেছেন, ‘যেহেতু অধীনস্থ দফতর ও সংস্থার কার্যক্রম ও সাফল্যের মাঝেই মন্ত্রণালয়ের মূল সাফল্য নিহিত, সেজন্যই এই কাজটি করতে হবে।

সোমবার (৬ জুলাই) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ে যোগ দেওয়া নতুন সচিব বদরুল আরেফিনকে অভ্যর্থনা এবং বিদায়ী সচিব ড. আবু হেনা মোস্তফা কামালের বিদায় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

কে এম খালিদ বলেন, ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিদায়ী সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল ছিলেন একজন মেধাবী, সৎ ও দক্ষ কর্মকর্তা। তিনি তার যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম গতিশীল ও দৃশ্যমান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয়ের গতিশীলতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নবাগত সচিব সহায়ক ভূমিকা পালন করবেন।’  

উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে  এবং পদোন্নতি পেয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক এম বদরুল আরেফিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সচিব হিসেবে বদলি হয়েছেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি