টুঙ্গিপাড়ার দুই হাসপাতালে চিকিৎসা সামগ্রী দিলো নৌবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২০, ২০:৫০আপডেট : ০৭ জুলাই ২০২০, ২০:৫২

টুঙ্গিপাড়ার দুই হাসপাতালে চিকিৎসা সামগ্রী দিলো নৌবাহিনী করোনা মোকাবিলায় টুঙ্গিপাড়ার ১০০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মা ও শিশু হাসপাতালে চিকিৎসা সামগ্রী দিয়েছে নৌবাহিনী। মঙ্গলবার (৭ জুলাই) হাসপাতাল এবং স্থানীয় কর্তৃপক্ষের কাছে খুলনা নৌ-অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এসব সামগ্রী হস্তান্তর করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, করোনা পরিস্থিতি মোকাবেলায় টুঙ্গিপাড়ার ১০০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স এবং মা ও শিশু হাসপাতালে চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার, নার্স ও বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মা ও শিশু হাসপাতালে কর্মরত ডাক্তার এবং নার্সদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, নিরাপত্তা চশমা, গ্লাভস, স্যানিটাইজার, থার্মোমিটার, জীবাণুনাশক চেম্বার ও স্প্রে মেশিনসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, নিরাপত্তা চশমা, গ্লাভস, স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে মেশিনসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে কর্মরত স্টাফ ও নিরাপত্তা কর্মীদের জন্যেও ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, নিরাপত্তা চশমা, গ্লাভস, স্যানিটাইজার, থার্মোমিটার, জীবাণুনাশক চেম্বার ও স্প্রে মেশিনসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের