মাদক বিক্রির অভিযোগে গ্রেফতার তিন আসামি রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২০, ২২:১৯আপডেট : ০৭ জুলাই ২০২০, ২২:৩০

রিমান্ড

রাজধানীর গুলশান এলাকা থেকে যৌন উত্তেজক পণ্য ও মাদক বিক্রির অভিযোগে গ্রেফতার তিন আসামিকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  তোফাজ্জল হোসেন শুনানি শেষে রিমান্ডের এ আদেশ  দেন।

রিমান্ড-প্রাপ্ত আসামিরা হলেন— মো. ফাহিম, মো. আলতাফ মৃধা ও মো. হেলাল উদ্দিন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া এই মামলার তদন্ত কর্মকর্তা মঙ্গলবার তিন আসামিকে আদালতে হাজির করেন। একইসঙ্গে তিনি মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেককে একদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

উল্লেখ্য, গত  রবিবার (৫ জুলাই) সন্ধ্যায় গুলশান-২ নম্বর এলাকা থেকে ফাহিমকে আটক করে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। এরপর ফাহিমের দেওয়া তথ্য অনুযায়ী আলতাফ ও হেলালকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে নগদ একলাখ ৬২ হাজার ৫০০ টাকা, দুটি মোবাইল ফোন, পাঁচ হাজার ৪০ পিস ইয়াবা, পাঁচ কেজি নিষিদ্ধ ঘোষিত যৌন উত্তেজক জেল জব্দ করা হয়। এরপর তাদের বিরুদ্ধে গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী