কদমতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২০, ০০:৪০আপডেট : ০৮ জুলাই ২০২০, ০১:০৪

মোটরসাইকেল দুর্ঘটনা রাজধানীর কদমতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাকিব (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় শনিরআখড়ার অদূরে দেশবাংলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে রাত ৯টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই জাকির হোসেন জানান, শাকিব পেশায় মোটরসাইকেল মেকানিক্স। মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে মোটরসাইকেল নিয়ে শনিরআখড়া যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে, না কোনও যানবাহনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। মৃত শাকিব যাত্রাবাড়ী কুতুবখালী এলাকার স্থায়ী বাসিন্দা মোহাম্মদ বাহাউদ্দিনের ছেলে।

/এআইবি/এনএল/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম