ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২০, ২০:১৮আপডেট : ০৯ জুলাই ২০২০, ১০:৫৪

সুপ্রিম কোর্ট

করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী সপ্তাহ থেকে ভার্চুয়াল ডিভিশন বেঞ্চের মাধ্যমে হাইকোর্টের বিচার কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। এর ফলে নিয়মিত আদালত চালুর বিষয়ে আইনজীবীদের দাবি আপাদত বাস্তবায়ন হচ্ছে না।

বুধবার (৮ জুলাই) প্রধান বিচারপতির সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

মূলত, করোনা সংক্রমণের কারণে ভার্চুয়াল পদ্ধতিতেই সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে আগামী সপ্তাহ থেকে সব বিচারপতিকে পর্যায়ক্রমে কোর্ট পরিচালনার দায়িত্ব দেওয়া হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়। পাশাপাশি বিচার কার্য পরিচালনার সুবিধার্থে আদালতের বেঞ্চ বাড়ানোর সঙ্গে সঙ্গে এর অন্যান্য সুযোগ-সুবিধাও বৃদ্ধির সিদ্ধান্ত নেয় ফুলকোর্ট সভা।

এর আগে, ৬ জুলাই ভার্চুয়াল আদালত ব্যবস্থাপনা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার (৮ জুলাই) ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এরই ধারাবাহিকতায় ওই সভা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ফুলকোর্ট সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে তা নিয়েও ফুলকোর্ট সভায় আলোচনা হয়ে থাকে। পদাধিকারবলে প্রধান বিচারপতি এই সভার সভাপতিত্ব করে থাকেন।

/বিআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম