ছয় দফা দাবিতে মেডিক্যাল টেকনোলজিস্টদের কর্মবিরতি পালন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২০, ১৭:৪৮আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৭:৫৫

ছয় দফা দাবিতে মেডিক্যাল টেকনোলজিস্টদের কর্মবিরতি পালন ছয় দফা দাবিতে দেশের সব সরকারি হাসপাতাল ও চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্টরা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) এর আহবানে বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত দুই ঘণ্টা এ কর্মবিরতি পালন করা হয়। তবে অব্যাহত ছিল জরুরি সেবা। নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে টেকনোলজিস্টরা বলেছেন, স্বাস্থ্য অধিদফতরের উদাসীনতার কারণে মেডিক্যাল টেকনোলজিস্টরা কর্মবিরতির মতো কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।

ছয় দফা দাবিতে মেডিক্যাল টেকনোলজিস্টদের কর্মবিরতি পালন একইসঙ্গে বিএমটিএর সভাপতি আলমাছ আলী খান বাংলা ট্রিবিউনকে বলেন, স্বাস্থ্য বিভাগ অবিলম্বে তাদের দাবি বাস্তবায়ন না করলে বুধবার সব সরকারি হাসপাতাল এবং চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রেখে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে।

এরআগে, মেডিক্যাল টেকনোলজিস্টরা গত ৫ জুলাই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বেকার মেডিক্যাল টেকনোলজিস্টদে ও বয়সোত্তীর্ণদের নির্বাহী আদেশে নিয়োগ, মেডিক্যাল টেকনোলজিস্টদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীতকরণ, ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড চালু, নতুন পদ তৈরি, অস্বচ্ছ প্রক্রিয়াতে নিয়োগ বাতিলসহ বিভিন্ন দাবি নিয়ে স্বাস্থ্য অধিদফতরে অবস্থান ধর্মঘট পালন করেন। সেদিন তাদের দাবি আদায় না হলে আজকের কর্মবিরতির ঘোষণা দেন তারা।

ছয় দফা দাবিতে মেডিক্যাল টেকনোলজিস্টদের কর্মবিরতি পালন আলমাছ আলী খান জানান, আজকের কর্মবিরতির সময় হাসপাতালগুলোতে প্যাথলজিক্যাল, ব্লাড ব্যাংক, রেডিওলজিক্যাল, ফিজিওথেরাপি, ডেন্টাল, রেডিওথেরাপি বিভাগের রোগীদের পরীক্ষানিরীক্ষা ও স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হয়। করোনা পরীক্ষার পিসিআর ল্যাব কর্মবিরতির আওতায় থাকার কারণে রোগীর নমুনা সংগ্রহ ও পরীক্ষায় প্রভাব পড়লেও সীমিত আকারে জরুরি সেবা চালু ছিল।

/জেএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম