বাজার তদারকি: ১৫২ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২০, ২০:১৪আপডেট : ০৯ জুলাই ২০২০, ২০:১৬

বাজার তদারকি: ১৫২ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে বাজার তদারকিকালে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ১৫২টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (৯ জুলাই) এই জরিমানা আরোপ ও আদায় করা হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপপরিচালক মাসুম আরেফিন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়,  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অধিদফতরের ঢাকাসহ সারাদেশের বাজার তদারকি কার্যক্রম প্রত্যক্ষভাবে মনিটরিং করছেন এবং সময়ে সময়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করছেন। বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের  পরামর্শে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের  মহাপরিচালক বাবলু কুমার সাহার সরাসরি নির্দেশনায় ও পরিচালক (প্রশাসন) শামীম আল মামুনের তত্ত্বাবধানে সারাদেশে বৃহস্পতিবার ১০৯টি  বাজারে (পাইকারি ও খুচরা) তদারকিমূলক অভিযান পরিচালনা ক‌রা হয়। এতে ১৫২টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা জ‌রিমানা করা হয়।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম