ইতালি থেকে ফিরিয়ে দেওয়া ১৪৭ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২০, ২০:৩২আপডেট : ১০ জুলাই ২০২০, ২১:২৯

হজ ক্যাম্প

ইতালির বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া ১৪৭ জন বাংলাদেশিকে রাজধানীর আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। শুক্রবার (১০ জুলাই) ভোররাতে তারা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে ইতালি ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তবে কারও শরীরে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ পাওয়া যায়নি।

বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, ইতালি থেকে যারা রাতে এসেছেন, সবাইকে স্ক্রিনিং করা হয়েছে। এরপর তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (৯ জুলাই) ইতালিতে প্রবেশ করতে না পারা ব্যক্তিরা দেশে ফিরলে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. যাহিদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘ইতালি থেকে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট ১৫১ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে ৯ জুলাই দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশে ফেরত আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা এবং তাদের কোভিড-১৯ পরীক্ষা করে রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

প্রসঙ্গত, ৬ জুলাই বাংলাদেশ থেকে রোমে যাওয়া একটি ফ্লাইটের উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়। এরপর বাংলাদেশের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় ইতালি। এ ঘোষণার পরও ৮ জুন বাংলাদেশ থেকে কাতার হয়ে ইতালিতে যাওয়া দুটি ফ্লাইটের ১৬৮ বাংলাদেশিকে ফিরিয়ে দেয় ইতালি। বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীর শরীরে করোনাভাইরাস পাওয়ায় প্রথমে এক সপ্তাহের জন্য বাংলাদেশের সঙ্গে ফ্লাইট বাতিল করে ইতালি। তবে পরে এই সময়সীমা আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে দেশটি। বুধবার (৮ জুলাই) রাতে এ সংক্রান্ত নোটাম (নোটিস টু এয়ারম্যান) জারি করে ইতালির সিভিল এভিয়েশন।

/সিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম