এবার ডিএসসিসির লাইসেন্স সুপারভাইজার চাকরিচ্যুত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২০, ২০:৩৬আপডেট : ১২ জুলাই ২০২০, ২২:৩৫

ডিএসসিসি শীর্ষ দুই-তিন জন কর্মকর্তাকে বরখাস্ত করার পর এবার অনিয়মের অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব বিভাগের লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার ইকবাল আহমেদকে চাকরিচ্যুত করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। ডিএসসিসি'র চাকরি বিধিমালা ২০১৯-এর বিধি ৬৪(২) মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে বলে অফিস আদেশ উল্লেখ করা হয়েছে।

ইকবাল আহমেদ ডিএসসিসির প্রকৌশল বিভাগের বাজার (বিদ্যুৎ) বিল সহকারী হিসেবে ডিএসসিসিতে কর্মরত হলেও তিনি সংযুক্তিতে অঞ্চল-৫-এর রাজস্ব বিভাগে লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি বিধিমোতাবেক ৯০ দিনের বেতন নগদ পাবেন এবং এজন্য তাকে করপোরেশন হিসাব বিভাগের সঙ্গে দ্রুত যোগাযোগ করে সকল দেনা-পাওনা বুঝে নিতেও নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশ উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, ইকবাল আহমেদের ব্যক্তিগত নথি পর্যালোচনায় দেখা যায়, তিনি ২০০৮ সালের ২৩ এপ্রিল তারিখে মাদকদ্রব্য বহনের অপরাধে র‌্যাবের হাতে গ্রেফতার হন। পরবর্তী সময়ে তাকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। এছাড়া দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, তহবিল তছরুপ ও প্রতারণার দায়ে ইতোমধ্যে তার বিরুদ্ধে ২০১৬ সালের ১৬ নভেম্বর, ২০১৭ সালের ১৩ এপ্রিল ও ২০১৮ সালের ৪ নভেম্বর পৃথক তিনটি বিভাগীয় মামলা রুজু করা হয়। হয়রানি ও ঘুষ গ্রহণের অভিযোগে ডিএসসিসি'র ৫৪ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর হাজী মোহাম্মদ মাসুদ (বর্তমান কাউন্সিলরও) ২০১৮ সালের ৩১ মে করপোরেশন বরাবর তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন।

/এসএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম