যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে এডিটরস গিল্ডের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২০, ১৬:৪৮আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৭:৫৩

এডিটরস গিল্ড বিশিষ্ট ব্যবসায়ী ও যমুনা গ্রুপ, যমুনা টেলিভিশন এবং দৈনিক যুগান্তরের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে শোক জানিয়েছে এডিটরস গিল্ড। বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী ও প্রথম সারির দুটি গণমাধ্যম প্রতিষ্ঠায় অবদান রাখা নুরুল ইসলাম বাবুলকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, করোনায় আক্রান্ত নুরুল ইসলাম বাবুল সোমবার (১৩ জুলাই) বিকাল ৪টায় মারা যান। যুগান্তরের সম্পাদক সাইফুল আলম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নুরুল ইসলাম বাবুল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ১৬ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন। সোমবার বিকাল ৪টার দিকে তিনি এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের