পু‌লিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় মেডিক্যাল সা‌র্ভিস গঠন করা হবে: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২০, ১৯:৫২ আপডেট : ১৪ জুলাই ২০২০, ২১:১০

পু‌লিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় মেডিক্যাল সা‌র্ভিস গঠন করা হবে: আইজিপি পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ মেডিক্যাল সার্ভিস গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশে মেডিক্যাল সার্ভিসেস গঠন করতে চান। তার নির্দেশনা অনুযায়ী আমরা বাংলাদেশ পুলিশের মেডিক্যাল সার্ভিসেস গঠন করবো। মঙ্গলবার (১৪ জুলাই) পুলিশ সদর দফতরে দুই দিনের এক কর্মশালায় আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, জননিরাপত্তা বিধান এবং জনশৃঙ্খলা রক্ষাসহ দেশের যেকোনও প্রয়োজন ও সংকটে অহর্নিশ দায়িত্ব পালন করতে হয় পুলিশ সদস্যদের। পেশাগত ঝুঁকি নি‌য়ে এবং মানসিক চাপের মধ্যে নিয়মিত দীর্ঘদিন দায়িত্ব পালন করার ফলে পুলিশের অনেক সদস্য নানা দুর্ঘটনার শিকার হন এবং নানা ধরনের অসুস্থতায় ভো‌গেন। এতে এক‌দি‌কে অসুস্থ সদস্য‌দের ক‌ষ্টের প‌রিমাণ যেমন বে‌ড়ে যায়, অপর‌দি‌কে তাদের পক্ষে জনগণ‌কে মানসম্মত সেবা প্রদান ক‌ঠিন হ‌য়ে প‌ড়ে। তাই পু‌লিশ সদস্য‌দের শারীরিক ও মানসিক সুস্থতা ও সুরক্ষা নিশ্চিত ক‌রে জনগণ‌কে মানসম্মত পু‌লি‌শি সেবা প্রদানের ধারাবাহিকতা অটুট রাখ‌তে পু‌লিশ সদস্য‌দের জন্য মানসম্মত এক‌টি চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ড. বেনজীর আহমেদ বলেন, আমরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে অন্যতম সেরা হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চাই। যাতে পুলিশ সদস্যরা এখান থেকে সব ধরনের রোগের উন্নতমানের চিকিৎসা সেবা পেতে পারেন। দেশের সব বিভাগ ও জেলার পুলিশ হাসপাতালও আধুনিকায়ন করা হবে। অন্যান্য বিভাগের মতো ঢাকায় একটি বিভাগীয় পুলিশ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।
পুলিশের বর্তমান চিকিৎসা ব্যবস্থায় কোন কোন ক্ষেত্রে আধুনিকায়ন প্রয়োজন, শয্যা সংখ্যা, ইকুইপমেন্ট, অপারেশন থিয়েটারসহ অন্যান্য ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন এবং উন্নয়ন দরকার তা জানার লক্ষ্যে পুলিশ হাসপাতালের চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, প্যাথলজিস্ট, মেডিক্যাল অ্যাটেনডেন্ট, সমাজসেবা কর্মকর্তাদের নিয়ে পুলিশ সদর দফতরে সোমবার ও মঙ্গলবার দুই দিনের কর্মশালার আয়োজন করা হয় বলে জানিয়েছেন জনসংযোগ বিভাগের এআইজি সোহেল রানা। কর্মশালায় অতিরিক্ত আইজিপি এবং পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ