তিন দশক আগে বাংলাদেশ সফরের কথা স্মরণ করলেন নেদারল্যান্ডের রাজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২০, ০০:৩৫আপডেট : ১৬ জুলাই ২০২০, ০০:৩৭

তিন দশক আগে বাংলাদেশ সফরের কথা স্মরণ করলেন নেদারল্যান্ডের রাজা নেদারল্যান্ডের রাজা উইলেম আলেক্সান্ডার তিন দশক আছে বাংলাদেশে এসেছিলেন এবং ওই সফরের কথা স্মরণ করে তিনি বাংলাদেশের প্রশংসা করেছেন। বুধবার (১৫ জুলাই) নেদারল্যান্ডে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ রাজা উইলেম আলেক্সান্ডার-এর নিকট পরিচয়পত্র পেশ করার সময়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা করার সময় রাজা এই প্রশংসা করেন।
হেগ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সফরের কথা স্মরণ করে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং এক দশকের বেশি সময় ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ ও বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন করেন রাজা।
তিনি বলেন, উভয় বদ্বীপ দেশ জলবায়ু পরিবর্তন, নারী, টেকসই উৎপাদন, প্রযুক্তি, অর্থনীতি ইত্যাদি বিষয়ে বৈশ্বিক পরিমণ্ডলে অধিকতর সহযোগিতামূলক অবস্থান গ্রহণ করতে পারে।
রাষ্ট্রদূত হামিদুল্লাহ স্বাধীনতার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় ডাচ সরকারের অব্যাহত সহযোগিতার ধন্যবাদ জানান।
করোনা দুর্যোগকালীন সময়ে ডাচ সরকারের উদ্যোগে ও ডাচ তৈরি পোশাক ব্রান্ডদের অব্যাহত সরবরাহ ও সাহায্যের জন্যও তিনি বাংলাদেশের ধন্যবাদ জ্ঞাপন করেন।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম