ক্রিকেটার শাহাদাতের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৫, ১৮:২৬আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১৮:২৬

Cricketer Shahadat গৃহকর্মী নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী নিত্য শাহাদাতের বিরুদ্ধে অভিযোগপত্র দালিখের জন্য ১২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
রবিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম ওয়ায়েসকুরুনি খান চৌধুরীর আদালত এ আদেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জাহাঙ্গীর হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তাকে আগামী ১২ জানুয়ারি অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে শাহাদাত হোসেন এবং তার স্ত্রী নিত্য শাহাদাতকে আইনজীবী নজিবুল্লাহ হিরুর মাধ্যমে হাজিরা দিয়েছেন। তারা দুজনেই জামিনে রয়েছেন।
প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর কালশী থেকে শাহাদাতের গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) উদ্ধার করে পুলিশ। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে শাহাদাত ও তার স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হয়েছে বলে জানায় হ্যাপি। ওই রাতেই মিরপুর মডেল থানায় শাহাদাত দম্পতির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক।
/এআরআর/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম