তিন দিনের মধ্যে করোনা পরীক্ষার রিপোর্ট দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২০, ১০:৫১ আপডেট : ১৬ জুলাই ২০২০, ১১:১৬

করোনা পরীক্ষা এখন থেকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিনের মধ্যে দেওয়ার নির্দেশনা দিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এছাড়া ৫০ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিদের নমুনা বাড়ি গিয়ে সংগ্রহ করার কথা বলা হয়েছে আরেক নির্দেশনাতে। বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরিন স্বাক্ষরিত দুটি চিঠিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ১০ জুলাই পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশের ভিত্তিতে জানানো হয়, পরীক্ষার নমুনা সংগ্রহ থেকে ফলাফল পাওয়া পর্যন্ত অনেক সময় লেগে যাচ্ছে। নমুনা পরীক্ষার ফল দ্রুত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন। নমুনা পরীক্ষার ফল ৭২ ঘণ্টার মধ্যে আইইডিসিআরে পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে।

একই সঙ্গে আরেক চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯-এ প্রবীণরা আক্রান্ত হচ্ছেন বেশি। বিভিন্ন কারণে তারা পরীক্ষার জন্য জন্য নমুনা সংগ্রহের স্থানে যেতে পারছেন না। এতে তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এজন্য ৫০ থেকে ৬০ বছর বয়সীদের নমুনা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

/জেএ/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা ইইউ রাষ্ট্রদূতের 
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রতিমন্ত্রীর 
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রতিমন্ত্রীর 
মানসিক স্বাস্থ্যসেবায় নিরাপত্তা-অধিকার নিশ্চিতে নতুন ফোরাম
মানসিক স্বাস্থ্যসেবায় নিরাপত্তা-অধিকার নিশ্চিতে নতুন ফোরাম
বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও সম্প্রসারণ চান রাষ্ট্রপতি
বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও সম্প্রসারণ চান রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ