করোনায় মারা গেলেন কাস্টমস কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২০, ০৯:০৫ আপডেট : ১৮ জুলাই ২০২০, ০৯:০৫

কবির শিকদার

২৮ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন সহকারী রাজস্ব কর্মকর্তা (কাস্টমস) কবির শিকদার। শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে তিনি রাজধানীর ইমপালস হাসপাতালে মারা যান। তিনি ঢাকা কাস্টম হাউসে কর্মরত ছিলেন।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মারুফ খান এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে কাস্টমস ও ভ্যাট বিভাগে করোনা আক্রান্ত হয়ে চার জন মারা গেলেন।

মারুফ খান বলেন, কবির শিকদারের আগে থেকে হার্ট, ফুসফুস ও কিডনিতে সমস্যা ছিল।

রোজার ঈদের আগে কবির শিকদার চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন। সেখান থেকে এসে কিছুদিন অফিস করেছেন। ওই সময় তার করোনার উপসর্গ দেখা দিলে আইসোলেশনে চলে যান। নমুনা পরীক্ষায় পজিটিভ আসার পর থেকে তিনি বাসায় ছিলেন। 

তিনি জানান, কবির শিকদারের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ১৯ জুন তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু’বার তাকে প্লাজমা দেওয়া হয়। প্লাজমা দেওয়ার পর শারীরিক কিছুটা উন্নতিও হয়। তবে সেখানকার ব্যয়সহ বেশ কিছু সমস্যার কারণে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন। পরে অভিভাবকদের অনুমতি নিয়ে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। শুক্রবার রাত ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কবির শিকদারের সহকর্মীরা জানান, ঢাকা কাস্টম হাউসের আগে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে তার পোস্টিং ছিল তার।

 কাস্টমস ও ভ্যাট বিভাগ সূত্র জানায়, কাস্টমস ও ভ্যাট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭।

/জিএম/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ রাশেদ খাঁনের 
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ রাশেদ খাঁনের 
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
বাংলাদেশকে সাইবার অপরাধ মোকাবিলায় সহযোগিতা করতে চায় চীন
বাংলাদেশকে সাইবার অপরাধ মোকাবিলায় সহযোগিতা করতে চায় চীন
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা