জবি শিক্ষার্থীকে মারধর-ছিনতাই; ক্ষতিপূরণ দিয়ে দায় এড়াতে চায় লেগুনা মালিক পক্ষ

জবি প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৫, ২০:১৭আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ২০:২০

tanvir

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় স্রেফ ক্ষতিপূরণ দিয়েই দায় এড়াতে চায় মেঘনা পরিবহন লেগুনা মালিক পক্ষ। রবিবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও লেগুনা মালিক সমিতির কয়েকজন কর্তৃপক্ষের উপস্থিতিতে এক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী মো. বাহার নামে এক লেগুনা চালক হলফনামায় স্বাক্ষরও করেন। এদিকে গুরুতর আহত শিক্ষার্থী মাহবুব রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি রয়েছেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরিদাবাদ থেকে বাংলাবাজারে আসার জন্য একটি লেগুনায় ওঠেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী তানভীর মাহবুব। মাহবুবের অভিযোগ- তাকে লেগুনায় একা পেয়ে চালক সুমন ও সুজনসহ আরও একজন লেগুনা শ্রমিক বেদম মারধর করে এবং সঙ্গে থাকা ল্যাপটপ, মোবাইল ও টিউশনির বেতনসহ প্রায় ১০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার রাতে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

সভার সিদ্ধান্ত অনুসারে একটি হলফনামায় পুরান ঢাকার বাংলাবাজারে অবস্থিত মেঘনা পরিবহনের ‘ঢাকা মেট্রো চ-১১২০‌১২’ লেগুনার মালিক বাহার সমস্ত ক্ষতিপূরণ বহন করবেন বলে অঙ্গীকার করে স্বাক্ষর করেন। হলফনামার একটি কপি বাংলা ট্রিবিউনের হাতে এসেছে। তাতে  সাক্ষীর তালিকায় স্বাক্ষর করেছেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় সভাপতি আলমগীর সিকদার লোটন, লেগুনা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিনসহ আরও দুজন।

JNU

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ, সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ও সাধারণ শিক্ষার্থীরা।

আহত শিক্ষার্থী তানভীর সুস্থ না হওয়া পর্যন্ত সমস্ত খরচ লেগুনা মালিক পক্ষ বহন করলেও অভিযুক্তদের বিপক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করবে কি না জানতে চাইলে প্রক্টর ড. নূর মোহাম্মদকে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ শুধু ক্ষতিপূরণের বিষয়ে আলোচনায় বসেছিলাম। তবে বিশ্ববিদ্যালয় মামলা করবে কি না এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। তানভীরের পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’

এদিকে তানভীর মাহবুবের কর্তব্যরত চিকিৎসক জিল্লুর রহমান বলেছেন, ‘তার কোমরে আঘাত লাগার কারণে কিডনিতে সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে। নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি শঙ্কামুক্ত নন।’

এর আগে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বাংলাবাজারে অবস্থিত লেগুনা স্ট্যান্ড থেকে ৬টি লেগুনা নিয়ে ক্যাম্পাসে রাখে। পরে গতকাল শনিবার সকালে কোতয়ালী থানা পুলিশ সেগুলো আটক করে থানায় নিয়ে যায়।

 

/আরএআর/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম