ঢাকায় বিদেশগামীদের করোনার নমুনা নেওয়া হবে ডিএনসিসি মার্কেট বুথে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২০, ২৩:০৭আপডেট : ২০ জুলাই ২০২০, ০০:২২

করোনা পরীক্ষা বিদেশগামী বাংলাদেশের নাগরিকদের মধ্যে ঢাকা মহানগরীর ভেতরে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে ইচ্ছুকদের ডিএনসিসি (ঢাকা উত্তর সিটি করপোরেশন) মার্কেটে অবস্থিত কোভিড-১৯ আইসোলেশন কেন্দ্রে নমুনা সংগ্রহ করা হবে। আর এ জন্য আগামীকাল সোমবার (২০ জুলাই) থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতর থেকে রবিবার (১৯ জুলাই) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

অপরদিকে, ঢাকার বাইরে ১৩ জেলায় সংশ্লিষ্ট সিভিল সার্জনের তত্ত্বাবধানে রবিবার থেকেই নমুনা সংগ্রহ করা হবে। স্থান ও সময়সূচি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিস থেকে জানা যাবে বলে জানিয়েছে অধিদফতর।

যেসব জেলায় নমুনা সংগ্রহ করা হবে সেগুলো হলো—বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর ও সিলেট।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রার ৭২ ঘণ্টা আগে নমুনা দিতে হবে, নমুনা দেওয়ার সময় পাসপোর্ট ও টিকেটের ফটোকপি জমা দিতে হবে। একইসঙ্গে মূল পাসপোর্ট ও টিকেট প্রদর্শন করতে হবে।

নমুনা সংগ্রহ কেন্দ্রে এসে নমুনা প্রদানের জন্য পরীক্ষার ফি হিসেবে প্রত্যেক যাত্রীকে সরকার নির্ধারিত ৩ হাজার ৫০০ টাকা জমা দিতে হবে। সংগৃহীত নমুনা সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে এবং যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম