ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২০, ১৫:৩০আপডেট : ২০ জুলাই ২০২০, ১৭:৫৩

বাজেট ঘোষণা করছেন মেয়র মশক নিধন খাতে ৭০ কোটি টাকা বরাদ্দ রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০২০-২১ অর্থবছরের জন্য চার হাজার ৫০৬ কোটি ৭৫ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি গত ২০১৯-২০ অর্থবছরের দুই হাজার ৬০৮ কোটি ৬০ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়েছে।

সোমবার দুপুরে মিরপুরে অবস্থিত ডিএনসিসির ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দ্বিতীয় করপোরেশন সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। ডিএনসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজেট সভার সভাপতিত্ব করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

ডিএনসিসির বাজেটে আয়ের খাতগুলোর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৯৬১ কোটি ৬৫ লাখ টাকা। অন্যান্য আয় ধরা হয়েছে ১২ কোটি টাকা। সরকারি অনুদান থেকে আয় ধরা হয়েছে ১০০ কোটি টাকা। সরকারি বিশেষ অনুদান থেকে ধরা হয়েছে ৫০ কোটি টাকা। আর সরকারি বা বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে আয় ধরা হয়েছে তিন হাজার ১০ কোটি ৮৫ লাখ টাকা। সব মিলিয়ে সংস্থার চলতি অর্থবছরের জন্য আয় ধরা হয়েছে চার হাজার ৫০৬ কোটি ৮৫ লাখ টাকা।

বাজেটে ব্যয়ের খাতগুলোর মধ্যে রাজস্ব ব্যয় ৬১৯ কোটি ৮৫ লাখ টাকা, অন্যান্য ব্যয় ১৩ কোটি টাকা, আর উন্নয়ন ব্যয়ের মধ্যে উন্নয়ন ব্যয় (নিজস্ব উৎস ও সরকারি অনুদান) ৬৪৯ কোটি ১৫ লাখ, উন্নয়ন ব্যয় (সরকারি বা বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প) তিন হাজার ১০ কোটি ৮৫ লাখ টাকা, সমাপনী স্থিতি ধরা হয়েছে ২১৩ কোটি ৯০ লাখ টাকা।

এবারের বাজেটে মশক নিধন খাতে গত বছরের চেয়ে ২০ কোটি ৭ লাখ টাকা বাড়ানো হয়েছে। এখাতে গত অর্থবছরে বরাদ্দ ছিল ৪৯ কোটি ৩০ লাখ টাকা। কিন্তু বরাদ্দ থেকেও ৮ কোটি ৭ লাখ টাকা বেশি অর্থ খরচ করেছে সংস্থাটি। সব মিলিয়ে গত অর্থবছরে মশক নিধন খাতে ৫৮ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

/এসএস/এফএএন/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম