রাজধানীতে বিদেশগামী যাত্রীদের করোনা টেস্ট শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২০, ১৭:৪৬আপডেট : ২০ জুলাই ২০২০, ১৮:০১

করোনা পরীক্ষা সশস্ত্র বাহিনীর সার্বিক সহায়তায় রাজধানীর মহাখালী ডিএনসিসি মার্কেটে স্থাপিত অস্থায়ী হাসপাতালে বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ টেস্টের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

ডিএনসিসি মার্কেটের ষষ্ঠ তলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৫০টি আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) বেডসহ ৩০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করেছে সশস্ত্র বাহিনী। এই হাসপাতাল থেকে প্রয়োজনে সশস্ত্র বাহিনী পরিচালিত আইসোলেশন সেন্টারে প্যাথলজিক ল্যাব ও আইসিইউ সহায়তা প্রদান করা হবে।

এর আগে আইএসপিআরের দেওয়া আরেকটা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর মহাখালিতে ৬ তলাবিশিষ্ট ডিএনসিসি মার্কেটের গ্রাউন্ড ফ্লোর থেকে ৫ তলা পর্যন্ত ১০০০ শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন সেন্টার সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত হবে।

বিভিন্ন হাসপাতাল থেকে রেফার হয়ে আসা করোনা পজেটিভ সাধারণ রোগীদের এই আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হবে। ভর্তি হওয়া রোগীর অবস্থার অবনতি অথবা উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে নিকটস্থ বিশেষায়িত হাসাপাতালে স্থানান্তর করা হবে। ডিএনসিসির মেয়র উক্ত হাসপাতালের কর্মকাণ্ড তত্ত্বাবধান করবেন।

আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল পদবীর কর্মকর্তা এ প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। উক্ত আইসোলেশন সেন্টারের সু-ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডাক্তার, স্বাস্থ্যসেবাকর্মী এবং প্রশাসনিক কর্মকর্তার সমন্বয়ে একটি কোর গ্রুপ নিয়োগ করবে সশস্ত্র বাহিনী। আইসোলেশন সেন্টারটি পরিচালনার জন্য বাকি প্রয়োজনীয় ডাক্তার ও স্বাস্থ্যসেবাকর্মী স্বাস্থ্য অধিদফতর থেকে নিয়োগ দেওয়া হবে। আইসোলেশন সেন্টারের প্রশাসনিক ব্যবস্থা ও সার্বিক নিরাপত্তা সশস্ত্র বাহিনী নিশ্চিত করবে।

 

/জেইউ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম