দুর্নীতি ও মাদকমুক্ত পুলিশ চাই: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২০, ১৯:৫৬আপডেট : ২০ জুলাই ২০২০, ২০:৪৩

ভিডিও কনফারেন্সে পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ কর্মকর্তাদের উদ্দেশে পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ বলেছেন, আমরা পুলিশকে দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত দেখতে চাই। আপনার এলাকায় হয় আপনি থাকবেন, অথবা মাদক থাকবে। মাদক থাকলে আপনি থাকতে পারবেন না, আপনি থাকলে মাদক থাকবে না।

পুলিশের ভেতরে এবং বাইরে কোনও ধরনের দুর্নীতি থাকতে পারবে না। পুলিশে কোনও ধরনের দুর্নীতি আমরা দেখতে চাই না। সোমবার (২০ জুলাই) দুপুরে পুলিশ সদর দফতর থেকে খুলনা রেঞ্জ এবং রেঞ্জের অধীন জেলাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় আইজিপি এসব কথা বলেন।

আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘ফোর্সের কর্মক্ষমতার সর্বোচ্চ ও উপযুক্ত ব্যবহারের মাধ্যমে জনগণকে সর্বোত্তম সেবা দিতে হবে। ইউনিট কমান্ডারদের তাদের অধীন ফোর্সকে সঠিকভাবে গাইড করতে হবে। তাদের সক্ষমতাকে কাজে লাগাতে হবে। ফোর্সের ডিসিপ্লিনের ব্যাপারে কঠোর হতে হবে। এক্ষেত্রে কোনও ধরনের ছাড় বা শৈথিল্য দেখানো যাবে না। আবার, ফোর্সের সার্বিক কল্যাণও নিশ্চিত করতে হবে অত্যন্ত উদারভাবে।’

খুলনা রেঞ্জ এলাকায় যুগোপযোগী ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে ও মানবিক পুলিশিংয়ের বর্তমান ধারাকে আরও সুসংহত করতে খুলনা অঞ্চলের স্থায়ী ও অস্থায়ী পুলিশ ক্যাম্পগুলোর কার্যক্রম রিভিউ করার নির্দেশ দেন আইজিপি।

তিনি বলেন, ‘পুলিশিং সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে বিট পুলিশিং কার্যক্রম বাস্তবায়ন ও বেগবান করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।’

প্রথাগত পুলিশিং থেকে বেরিয়ে এসে প্রযুক্তিভিত্তিক ইনোভেটিভ পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, ‘পুলিশ কর্মকর্তাদের নিয়মিত জ্ঞানচর্চা করতে হবে। পুলিশ সংক্রান্ত আইন-কানুন, বিধিবিধান ইত্যাদি সম্পর্কে জ্ঞান অন্বেষণের মাধ্যমে পেশাগত দক্ষতার উন্মেষ ঘটাতে হবে। পেশাগত জ্ঞান ও উত্তম চর্চার বিষয়ে সবসময় আপ টু ডেট থাকতে হবে।’

তিনি বলেন, ‘আসুন, আমরা দেশের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি। মানুষকে ভালোবাসলে মানুষ তার প্রতিদান দেয়। এর প্রমাণ বর্তমান করোনাকালে পুলিশের প্রতি মানুষের অগাধ ভালোবাসা।’

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম