প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২০, ২০:৪৪আপডেট : ২১ জুলাই ২০২০, ০১:১৬

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন অধিদফতর, দফতর ও সংস্থায় নানা প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হবে।

সোমবার (২০ জুলাই) মন্ত্রণালয় চত্বরে একটি গাছ লাগিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন সিনিয়র সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সারা দেশে এক কোটি বৃক্ষের চারা রোপণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা। সেই ঘোষণা অনুসারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার (২০ জুলাই) এই কর্মসূচি উদ্বোধন করেন প্রতিরক্ষা সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল। রাজধানীর শেরেবাংলা নগরের গণভবন কমপ্লেক্সে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় চত্বরে একটি ফলদ বৃক্ষ লটকন গাছের চারা রোপণ করেন তিনি।

অনুষ্ঠানে এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হক, ড. মো. মাহামুদ-উল-হক, মো. সফিকুল আহম্মদ, যুগ্ম সচিব (পূর্ত ও উন্নয়ন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজ আলম এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ বছর বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য হলো ‘সবুজ বৃক্ষ-নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

/জেইউ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম