গণপূর্ত অধিদফতরকে হাইকোর্ট প্রশাসনের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২০, ১৮:১৫আপডেট : ২১ জুলাই ২০২০, ১৮:১৭

সুপ্রিম কোর্ট করোনা পরিস্থিতিতে দেশের সব নিম্ন আদালতে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও চাহিদা মোতাবেক যাবতীয় লজিস্টিক সুবিধা দিতে গণপূর্ত অধিদফতরকে চিঠি দিয়েছে হাইকোর্ট প্রশাসন।

মঙ্গলবার (২১ জুলাই) গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী বরাবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী এ চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালগুলোতে স্বাস্থ্য অধিদফতরের জারি করা স্বাস্থ্যবিধি, শারীরিক ও সামাজিক দূরত্ব অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে বিচার কার্যক্রম চলমান রয়েছে।

‘করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে স্বাস্থ্যবিধি বজায় রাখা নিশ্চিতকরণের জন্য এজলাস কক্ষ এবং আদালত ভবনে দ্রুত প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়নসহ আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।’

দেশের সব অধস্তন আদালত/ট্রাইব্যুনালে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকল্পে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও চাহিদা মোতাবেক যাবতীয় লজিস্টিক সুবিধা প্রদানসহ আদালত/ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য চিঠিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম